গোপাল সিং, খোয়াই, ০২ জানুয়ারি || খোয়াই চেরমা স্কুল মাঠে রবিবার তিনটি বুথের প্রায় ২৫০০ মানুষ সমুহিক ভোজনে মিলিত হন। এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি চেরমা শক্তি কেন্দ্র। এই অঞ্চলের সকল মানুষ স্বতস্ফূর্ততার সঙ্গে এই মহা ভোজনে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব অমিত রক্ষিত, মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।
