প্রধানমন্ত্রীর রাজ্য সফর, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ’র টহলদারি, নিরাপত্তা বলয়ে আগরতলা, জনসভার জন্য থাকছে দুইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা

ছবিঃ অভিষেক দেববর্মা।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি || মঙ্গলবার রাজ্য সফরে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই রাজ্য সফরকে ঘিরে আঁটোসাটো নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে গোটা রাজধানী আগরতলা। ইতিমধ্যেই কেন্দ্রীয় টিম সহ রাজ্য আরক্ষা প্রশাসন কড়া ভাবে নজরদারি চালাচ্ছে। প্রধানমন্ত্রীর সভাস্থল নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল আখাওড়া সীমান্তে চলছে বি এস এফ জওয়ানদের টহলদারি। সোমবার রাতে সীমান্তবর্তী এলাকা পেট্রোলিং করতে দেখা গেছে বি এস এফ জওয়ানদের।
উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী ত্রিপুরায় এসে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরের নবনির্মীত আন্তর্জাতিক টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় দূরদূরান্ত থেকে সকললে স্বামী বিবেকানন্দ ময়দানে আসার জন্য রাজ্য সরকারের তরফে ধর্মনগর-আগরতলা এবং সাব্রুম-আগরতলা দুইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*