আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি ||সোমবার সকাল ১১টায় নরসিংগড় হাসপাতালস্থিত IVH BOYS / IVH GIRLS / STATE FOUNDLING HOME এ পশ্চিম ত্রিপুরা জেলার ১৫ থেকে ১৮ বছরের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিমের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব, পশ্চিম ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা ইমিউনাইযেশন আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে ভ্যাকসিনেশন নিয়ে মত বিনিময় করেন আধিকারিকরা।
