আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || আবারও আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শাসক দলীয় বিধায়ক আশিষ দাস। বিভিন্ন ইস্যুতে বিগত ২২ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার আন্দোলনের ২২’তম দিনে পুলিশ উনাকে সার্কিট হাউস থেকে গ্রেপ্তার করে। জানা যায়, উনাকে গ্রেপ্তার করে রাজধানীর এন সি সি থানায় নিয়ে যায় পুলিশ। তবে তিনি উনার আন্দোলন জারি রাখবেন বলে জানান।
উল্লেখ্য, বুধবার বিভিন্ন অভিযোগ এনে বিজেপি বিধায়ক আশিষ দাসকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
