আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || আগরতলা আরবান ডেভলাপমেন্টে এক মহিলা কর্মরত ছিলেন। নাম অর্পিতা পালিত। বাড়ি বড়দোয়ালী এলাকায়। জানা যায়, অফিসে কাজ করার সময় অজ্ঞান হয়ে অফিসে পড়ে যায় তিনি। পরে অফিসের কর্মীরা পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজনরা মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার কিডনিতে সমস্যা আছে বলে জানায় চিকিৎসক। তৎক্ষণাৎ চিকিৎসক ঐ মহিলাকে বাইরে টাটা হাসপাতালে রেফার করে দেয় বলে জানা যায়। বর্তমানে এই মহিলা বহিঃরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু আগরতলা আরবান ডেভলাপমেন্ট অফিস থেকে এই মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয় বলে অভিযোগ। কি কারনে টার্মিনেট করে দেওয়া হয় জানেন না তার পরিবারের লোকজনরা। তাই বৃহস্পতিবার এলাকাবাসী অফিসে এসে অফিসের উচ্চপদস্থ আধিকারিককে ঘেরাও করে জানতে চাই কি কারনে অর্পিতাকে টার্মিনেট করা হয়। যদিও উচ্চপদস্থ আধিকারিক কোন ধরনের সঠিক তথ্য দিতে পারেনি বলেও অভিযোগ।
