আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ জানুয়ারি || বি এস এফ’র ১৫০’তম বাটেলিয়ানের উদ্যোগে শনিবারের সকালে বক্সনগর বি ও পি’তে এক সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। বিএসএফ’র ১৫০ নং ব্যাটেলিয়ান জওয়ানদের উদ্যোগে শনিবার বক্সনগর বি ও পি মাঠে এক সিভিক একশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে কমলাসাগর থেকে ইউএনসি নগর পর্যন্ত মোট ১৮টি গাও সভায় ১৮টি সেলাই মেশিন ও প্রত্যেকটি গাওসভায় দশটি করে মোট ১৮০টি গরম কম্বল প্রদান করা হয়। সেলাই মেশিন ও কম্বল পেয়ে দারুন খুশি এলাকাবাসী। সীমান্ত এলাকার সাধারন গরিব মানুষদের সাথে কথা বললে তারা জানান, সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা তাদের জীবন বাজি রেখে আমাদের সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ জনগণের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। যথাক্রমে বিনামূল্যে চিকিৎসা, খেলার সরঞ্জাম সহ বই খাতা, ব্যাগ ইত্যাদি গ্রামবাসীদের দিয়ে থাকেন। সিভিক একশন প্রোগ্রামের বিএসএফ’র থেকে উপস্থিত ছিলেন ১৫০’তম ব্যাটেলিয়ান টু আইসি রাজেশ কুমার, এ সি অশোক মোডওয়াল সহ প্রত্যেকটি বিওপি’র কোম্পানি কমান্ডার। তাছাড়া উপস্থিত ছিলেন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিমুল হক, আঠারোটি গাঁও সভার অন্যান্য প্রধান সহ সমাজসেবক আব্দুল হক সহ আরো অনেকে।
