সোমবার থেকে গোটা রাজ্যে জারি হল নাইট কারফিউ, জারি বিভিন্ন কোভিড বিধি, কি কি থাকছে এই করোনা গাইডলাইনে?

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধির ফলে জারি করা হলো নাইট কারফিউ। আগামী ১০ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে গোটা রাজ্যেই জারি করা হয়েছে করোনা নাইট কারফিউ।
রবিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী ১০ই জানুয়ারি, ২০২২ (সোমবার) রাত ৯টা থেকে লাগু হওয়া এই নাইট কারফিউ আগামী ২০শে জানুয়ারী ভোর ৫টা পর্যন্ত বলবত থাকবে।
এই মর্মে জারি করা হয়েছে বিধিনিষেধও।
কি কি থাকছে এই করোনা গাইডলাইনে?
রাজ্যে সব ধরণের মেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। শুধুমাত্র তীর্থমুখ মেলা কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে।
খোলা মাঠে কোন ধরণের জমায়েত করা যাবে না।
রাজ্যের সিনেমা হল, বিনোদন পার্ক, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদিতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা রাখা যাবে।
বিবাহতে ১০০ জনের অনুমতি দেওয়া হয়েছে। তবে সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।
অসন্তুষ্টি ক্রিয়ায় ২০ জনের বেশী জমায়েত করা যাবে না।
সমস্ত দোকানপাঠ সকাল ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*