‘নতুন আলোর পথে’ সামাজিক সংস্থার তৃতীয় বর্ষপূর্তিতে শ্রমিক মধ্যে কম্বল বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || ‘নতুন আলোর পথে’ নামক সামাজিক সংস্থা তাদের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করেন জিরানিয়া খলাস্থিত রাম ব্রিকস ফিল্ডসের অসহায় ৮০টি শ্রমিক পরিবারের মধ্যে কম্বল খাদ্য সামগ্রী ও শ্রমিকদের বাচ্চাদের চকলেট বিতরণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা। এই দিন রাম ব্রিকস ফিল্ডসে কর্মরত অসহায় শ্রমিকরা কনকনে ঠান্ডার মধ্যে “নতুন আলোর পথে” নামক সামাজিক সংস্থা দ্বারা প্রাপ্ত শীতবস্ত্র তথা কম্বল পেয়ে খুবই খুশি। পাশাপাশি শ্রমিকদের বাচ্চারা চকলেট পেয়ে খুব আনন্দ উপভোগ করেন। রাজধানী আগরতলার অভয়নগরস্থিত “নতুন আলোর পথে” নামক সামাজিক সংস্থাটি আজ থেকে ৩ বছর আগে প্রতিষ্ঠিত হয় কিছু গরীব দরদী যুবক-যুবতীদের নিয়ে। নতুন আলোর পথে নামক সামাজিক সংস্থাটির মূল কাজ হলো গরীব অসহায় দুস্থদের সহায়তা করা। সংস্থাটির প্রতিষ্ঠার দিন থেকেই গরীব অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন তারা। অসহায় গরীব দুস্থদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সাহায্য করা থেকে শুরু করে হাসপাতালে কোন মুমূর্ষ রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা, সর্বক্ষেত্রে এই সংস্থাটি নিজেদের বিলিয়ে দিয়েছেন। লকডাউন পরিস্থিতিতে যেখানে গোটা বিশ্বের মধ্যে আর্থিক এবং কর্মহীন অসহায় জনগন বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষরা অতি কষ্টের সঙ্গে অতিবাহিত করেছেন, সেই সময়েও “নতুন আলোর পথে” নামক সামাজিক সংস্থা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করতে করতে “নতুন আলোর পথে” সামাজিক সংস্থাটি আজ তৃতীয় বর্ষে পা রেখেছেন। “নতুন আলোর পথে” সামাজিক সংস্থাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জিরানিয়া খলাস্থিত ৮০ জন শ্রমিক পরিবারের মধ্যে কম্বল ও বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করেন। সংস্থাটির পক্ষ থেকে সংস্থাটির সদস্য সুষমা খাতুন জানান, সংস্থাটি বিভিন্ন সময়ে গরীব দুস্থদের সাহায্যে নিজেদের বিলিয়ে দিয়ে আসছেন এবং সমাযে অসহায় মানুষদের জন্য আগামী দিনও তারা কাজ করে যাবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*