আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি || রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। করোনার তৃতীয় ঢেউ এ জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের মধ্যে রাজ্যে শীর্ষে পৌঁছবে সংক্রমণের হার বলে বিশেষজ্ঞদের অভিমত। ৩০ হাজারের উপর রাজ্যে করোনা সংক্রমণ হতে পারে। দেড় হাজার জন হতে পারেন গুরুতর সংক্রমণের শিকার বলে জানা যায়। প্রায় ৪ হাজারের মতো শিশু আক্রান্ত হতে পারে। আগরতলায় হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হচ্ছে। জেলাস্তরে কোভিড কল সেন্টার খোলা হচ্ছে বলে সূত্রের খবর।
রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয় ২০৬ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৯৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৪৭৯ জনের আর টি পি সে আর এবং ৩,৫১৮ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ২০৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি র্যাট হলো ৫.১৫ শতাংশ। সুস্থ হয়ে উঠেন ২৩ জন করোনা রোগী।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ২০৬ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১২১ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৫, সিপাহীজলায় ১৩, ধলাই জেলায় ১২, খোয়াই জেলায় ৭, ঊনকোটি জেলায় ১৫, গোমতী জেলায় ৩ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ২০ জন।
