আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || রাজ্যে ফের দীর্ঘ দিন করোনার প্রভাব কম থাকলেও সম্প্রতি রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সোমবার রাজ্যে করোনা আক্রান্ত হয় ১৭৬ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৬৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৬০ জনের আর টি পি সে আর এবং ৩,৫৮১ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১৭৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ৪.৮৩ শতাংশ। সুস্থ হয়ে উঠেন ৪৯ জন করোনা রোগী। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১৭৬ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১০৪ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৯, সিপাহীজলায় ৪, ধলাই জেলায় ৭, খোয়াই জেলায় ১০, ঊনকোটি জেলায় ১, গোমতী জেলায় ১৪ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ২৭ জন।
