সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ জানুয়ারি || আবারো বড়মুড়া ইকো পার্কে পিকনিক করতে গিয়ে দুটি দলের মধ্যে সংঘর্ষ হয়। জানা যায়, কল্যাণপুর থেকে পিকনিক করতে আশা দলটির মধ্যে একজন মেয়েকে অন্য একটি দলের ছেলেরা টেনে নিয়ে যায়। তার গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে যায় এবং টাকা-পয়সাও নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময় বড়মুড়া থেকে আসার সময় তেলিয়ামুড়া দক্ষিন পুলিন পুরি এলাকায় তাদের গাড়ি আটকে ভাঙচুর এবং মারধোর করা হয়। তাদের মধ্যে একজন অপু সরকার গুরুতর ভাবে আহত হয়। তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। পর তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। জানা যায়, উপাসক দাস সহ আরও ১০ জনের নামে অভিযোগ দায়ের করা হয় তেলিয়ামুড়া থানায়।
