আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি || রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় অর্থাৎ রাজ্যে নাইট কারফিউর প্রথম দিনেই করোনা আক্রান্ত হয় ৫৭৯ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮,১৬৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১,০৯৫ জনের আর টি পি সে আর এবং ৭,০৭১ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ৫৭৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
মঙ্গলবার রাজ্যে পজেটিভিটি রেট হলো ৭.০৯ শতাংশ। এদিন কেনো করোনা রোগী সুস্থ হয়ে উঠেননি। তবে এদিন রাজ্যে করোনায় মৃত্যুও হয় নি।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৫৭৯ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৩৯৩ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৪, সিপাহীজলায় ৩০, ধলাই জেলায় ২১, খোয়াই জেলায় ১৩, ঊনকোটি জেলায় ২৮, গোমতী জেলায় ৩১ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১৯ জন।
