টি এস আর’এর পুরাতন হেড কোয়ার্টারে অগ্নিকান্ডে পুরে ছাই একটি ঘর

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || বাইখোড়া পুরাতন টি এস আর’এর হেড কোয়ার্টারে অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায় একটি ঘর। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় বিগত দিনে থাকা নবম বাহিনীর টি এস আর’এর পুরাতন হেড কোয়ার্টারে তথা বর্তমান সময়ে টি এস আর’এর ব্যারেকে সোমবার রাত্রি আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ অগ্নি সংযোগ ঘটে। এই অগ্নিকান্ডের খবর পেয়ে জোলাইবাড়ী ও শান্তিরবাজার দমকলক বাহিনীর দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এই অগ্নিকান্ডে ঘরের সাথে টি এস আর’এর রেশন সামগ্রী ও সিগনালের সামগ্রী পুরে ছাই হয়ে যায় বলে জানা যায়। বিদ্যুৎতের সর্ট শার্কিটের ফলে এই অগ্নিকান্ড বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*