আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি || স্পেশাল ড্রাইভের মাধ্যমে রাজ্যের ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রছাত্রীদের কোভিড বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে। কোভিড বুস্টার ডোজ ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে গেলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
