আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || এবার চোরের দল হানা দিল রাজধানীর দুর্গা চৌমূহনী বিপণি বিতান মার্কেটের ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে। জানা যায়, রাতের আধারে চোর গ্রিলের গেইট ভেঙ্গে ব্যাংকে ঢুকে। ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরার তার কেটে ব্যাংকের আলমারি সহ লকার ভাঙচুর করে। তবে তেমন কিছু জিনিস নিয়ে যায়নি বলে জানান ব্যাংকের ম্যানেজার। খবর দেওয়া হয় রামনগর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে বলে জানা যায়।
