বাইখোড়া ইস্কন মন্দিরে ৫ দিনব্যাপী নৌকা বিহার উৎসব, ভক্তদের ঢল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ এপ্রিল || বাইখোড়ায় ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে ধর্মীয় আবহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বিহার উৎসব। অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান আগামী ৫ দিনব্যাপী চলবে বলে জানা গেছে।
মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও নৌকা বিহারের আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতি-নীতি মেনে রাধা-কৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত হয়, যা দেখতে এবং এতে অংশগ্রহণ করতে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।
প্রভু করুনেশ্বর মাধব দাসের অক্লান্ত প্রচেষ্টায় বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির ইতিমধ্যেই বিশেষ পরিচিতি অর্জন করেছে। মন্দিরে নিয়মিতভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার টানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে উপস্থিত হন।
নৌকা বিহারের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালিত হচ্ছে। পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়।
অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের প্রভুজী জানান, ভক্তদের অংশগ্রহণ এবং সহযোগিতায় প্রতি বছরই এই উৎসব সফলভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*