প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার: বাইখোড়া থানায় মামলা দায়ের ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মে || প্রধানমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে অপপ্রচার করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করলো ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।
অভিযোগ সূত্রে জানা যায়, বাইখোড়ার বাসিন্দা ও প্রাক্তন শিক্ষক সুকুমার দাস দীর্ঘদিন ধরে বিজেপি দলকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর নামে কুপ্রচারমূলক কিছু পোস্ট শেয়ার করেছেন বলেও দাবি করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্য কর্মীরা। অভিযোগ দায়েরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেশব চৌঁধুরী বলেন, “প্রধানমন্ত্রীর নামে এ ধরনের অপপ্রচার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক।”
এদিকে, ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*