আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল || শুক্রবার রাজধানীর বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষীকাদের সাথে মত বিনিময় করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজধানীর মাতঙ্গীনি প্রীতিলতা প্রেক্ষাগৃহে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষীকাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এদিন তিনি বলেন, উদ্যম ও উচ্ছ্বাসে ভরা এই ছাত্রীদের মাঝে এসে আমার কলেজ জীবনের কথা মনে পড়ে। তাদের মাঝে আসলে আমি আরও উজ্জীবিত হই।
পাশাপাশি এদিন তিনি এমবিবি কলেজ, বিবিএম কলেজ, রাম ঠাকুর কলেজ, ত্রিপুরা সরকারি আইন মহাবিদ্যালয় ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, অধ্যক্ষ-অধ্যক্ষা সহ অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করেন।
এদিন তিনি বলেন, পারিপার্শিক ইতিবাচক কর্মকাণ্ড ও নিজেদের অধিকার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক। জাতীয় শিক্ষানীতির সময়োপযোগী সংশোধনীর সুফলের পাশাপাশি রাজ্যে গুনগত ও জাতীয় মানের উপযোগী শিক্ষার অধিকার সুনিশ্চিতিকরণে গুচ্ছ পরিকল্পনা সফল ভাবে রূপায়িত হচ্ছে। মূখ্যমন্ত্রী বলেন, নেতিবাচকতার নাগপাস মুক্ত থেকে স্বভিমানী ভাবনায় নিজেদের আগামীর সম্ভাবনাময় ক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন, উপার্জনের নিশ্চিত দিশা চয়নের সহায়ক।
