৮২ কেজি’র অধিক অবৈধ শুকনো গাজা উদ্ধার, আটক লরি চালক ও সহচালক

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ মে || গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার গভীর রাতে ভেহিকেল চেকিংয়ে বসে তেলিয়ামুড়াস্থিত স্টেট ব্যাংক সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে MP09GH 3492 নম্বরের একটি ছয় চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ৮২ কেজি’র অধিক অবৈধ শুকনো গাজা উদ্ধার করে। সেই সাথে গাড়ির চালক ও সহচালকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, MP09GH 3492 নম্বরের একটি ছয় চাকা গাড়ি আগরতলা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা সংলগ্ন এলাকায় গাড়িটি আসতেই সন্দেহবশত গাড়িটিতে তল্লাশি চালায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মণের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টি এস আর জওয়ানরা। পরে গাড়ির ড্রিজেলের ট্যাঙ্ক সহ গাড়ির একটি চাকা থেকে প্রচুর পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। জানা যায় বুধবার গভীর রাতে গাজা কাণ্ডে গ্রেপ্তাতার হওয়া গাড়ির চালক ও সহ চালককে তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই আদালতে প্রেরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*