আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে || ‘১২ই মে’ বিশ্ব সেবিকা দিবস। এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দিনটি যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালন করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর জিবি হাসপাতালে সেবিকাদের নিয়ে এক সঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জিবি হাসপাতালে সেবিকাদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ উপস্থিত অতিথিরা ও সেবিকারা।
