আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || রাজধানীর জগন্নাথ বাড়ি রোড এলাকায় মোমো ম্যাজিক ক্যাফে ও পাশের একটি দোকানে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। আগরতলা ফায়ার সার্ভিস, মহারাজগঞ্জ বাজার সহ তিনটি স্টেশন থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রাতের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
