টমটম এবং টাটা এইচ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত টমটম চালক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || বুধবার রাজধানীর জিবি বাজারস্থিত কুমারী টিলা এলাকায় একটি টমটম অটোরিকশা এবং একটি টাটা এইচ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় টমটম চালক মনিষ দাস নামে ২১ বছরের এক যুবক। ঘটনার পর আহত টমটম চালককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে জিবি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*