আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন || কিছুদিন পরেই রাজ্যের ৪টি বিধানসভা আসনে উপ-নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাপিয়ে পড়েছে রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দল। থেমে নেই রাজ্যের শাসক দল বিজেপি’ও। প্রায় প্রতিদিনই চলছে নানা বৈঠক ও যোগদান সভা।
বুধবার ৮-টাউন বড়দোয়ালী মন্ডলের পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
