আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন || কেন্দ্রীয় বিজেপি সরকারের ৮ বছর পূর্তী উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও অভিনন্দন র্যালি থেকে শুরু করে নানা কর্মসূচী পালন করে চলেছে বিজেপি।
এই উপলক্ষে বুধবার রাজধানীর টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভার আয়োজন করে। এই সভায় ৮-টাউন বড়দোয়ালী মন্ডলের ৩২নং ওয়ার্ডের ৪৩টি পরিবারের ১৩৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দলে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র নেতৃত্বে যে বিকাশ ও প্রগতিশীল সরকার চলছে তারই সুফল পাচ্ছে রাজ্য ও দেশবাসী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে দল এবং সরকারকে আরো শক্তিশালী মজবুত করার সংকল্প নিচ্ছে জনতা।
