আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || ত্রিপুরা পর্যটন দপ্তর শুক্রবার খুমলুং এ সফল প্যারামোটরিং টেস্ট ড্রাইভ করেছে। জানা যায়, আগামী কিছু দিনের মধ্যে ডুম্বুর, নীড়মহল এবং ছবিমুড়ায় এই উড়ান চালু হতে যাচ্ছে বলে জানান ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তারিত কান্তি চাকমা।
