আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি নানা আয়োজনে পালিত হয় রাজ্যে। রবিবার ৮-বড়দোয়ালী কেন্দ্রে সদর জেলা আরবান ওবিসি মোর্চার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১০০টি চারা গাছ রোপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর জেলা আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল,
ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য খোকন বিশ্বাস, ৩৩নং পৌর ওয়ার্ডের কর্পোরেটার অভিজিত মল্লিক প্রমুখ।
