আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন || আগরতলা নেতাজি চৌমুহনীতে ফিতা কেটে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সুনকার।
পরবর্তীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেতাজি স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন উপস্থিত অতিথিরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট করার আহ্বান রাখেন সকলের কাছে। কেউ উত্ত্যক্ত করলেও যেন কর্মকর্তারা সেই ফাঁদে পা না দেন এই আবেদনও তিনি রাখেন।
