আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || মনোনয়ন জমা দিয়েই বাড়ি বাড়ি প্রচারে নেমে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ভালো সাড়া পাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তথা ৮নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ মানিক সাহা। পাশাপাশি তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের উন্নয়নমূলক কাজ গুলির লিফ লেটের মাধ্যমে মানুষের কাছে প্রচার নিয়ে যাচ্ছেন তিনি।
