আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || মঙ্গলবার সকালে রাজধানীর রাঁধানগর এলাকায় সি পি আই (এম)’র কর্মীরা তাদের দলীয় পতাকা লাগানোর সময় তাদের উপর আক্রমণ করে একদল দুস্কৃতিকারি বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন সিপিআই(এম)’র তরফে রাধানগর এলাকায় রাস্তা অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। পরে পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত করে সিপিআই(এম)। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে তবে ফের রাস্তা অবরোধের হুশিয়ারি দেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত।
