বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন || শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রতিনিয়ত লোকজনদের সাহায্যে বিভিন্ন কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে লোকজনের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য লোকজনেরা যাতে করে হয়রানির স্বীকার না হতে হয় এবং সহজ পদ্বতিতে যেন লোকজনেরা কোনো প্রকার দালাল না ধরে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র করেনিতে পারে তারই প্রয়াসে মহকুমা শাসকের উদ্দ্যোগে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় প্রসাশনিক শিবির করা হচ্ছে। এরইমধ্যে মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে জোলাইবাড়ীর দেবদারু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে এলাকার লোকজনের সুবিধার্থে এক প্রসাশনিক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট, এস সি সার্টিফিকেট, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। শিবিরের পাশাপাশি মহকুমা শাসক ও জেলার অতিরুক্ত জেলা শাসকের উপস্থিতিতে এলাকার জনপ্রতিনিধি ও এলাকার লোকজনদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এই আলোচনাসভার মাধ্যমে এলাকার লোকজনের বিভিন্ন সমস্যার কথা শুনেন মহকুমা শাসক। তিনি এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকজনদের সঙ্গে কথা বলে এলাকার লোকজনের সমস্যা কিভাবে সমাধান করা যাবে তানিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেবদারু এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, অতিরুক্ত জেলাশাসক শঙ্কর দেবনাথ, এলাকাব বিশিষ্ট সমাজসেবী চাথই মগ সহ অন্যান্যরা। মহকুমা শাসক কতৃক আয়োজিত এই প্রসাশনিক শিবিরে এলাকার লোকজন ব্যাপক হারে অংশগ্রহণ করেন।
