পতিছড়ী বিএমসি’তে সঠিকভাব পরিষেবা না না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন || বগাফা ব্লকের অধীনে পতিছড়ী বি এম সি’তে সঠিকভাব পরিষেবা পাচ্ছে না এলাকাবাসী এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী পঞ্চায়েত কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ লোকজনের সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। এই নিয়ে মঙ্গলবার দেখা গেলো বেলা ১ ঘটিকা অতিক্রান্ত হবার পরেও পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলানো অবস্থায় রয়েছে। এলাকার লোকজনেরা পঞ্চায়েতে এসে দীর্ঘসময় বসে থাকার পরেও পঞ্চায়েতে কর্তাবাবুদের দেখা মেলেনি। অবশেষে বেলা ১ ঘটিকা অতিক্রান্ত হবার পর পঞ্চায়েত সেক্রেটারী শঙ্কর দাস পঞ্চায়েতে আসেন। এই পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরে দেন। এলাকাবাসীরা জানান, মাসের অধিক সময়ে এই পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকে। এতে করে লোকজনেরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। পঞ্চায়েত বন্ধ থাকার অভিযোগের সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমের সামনে পঞ্চায়েতের সেক্রেটারী শঙ্কর দাস জানান, কর্মী স্বল্পতার জন্য এমনটা হচ্ছে। সেক্রেটারী জানান,তিনি প্রতিনিয়ত অফিসের কাজে ব্লক থেকে নানান জায়গায় যেতে হচ্ছে যার ফলে পঞ্চায়েত বন্ধ রেখে যেতে হয়। পঞ্চায়েতে দুইজন জি আর এস আছে। কিন্তু উনারা সঠিকভাবে পঞ্চায়েতে আসেন না। সেক্রোটারি শঙ্কর দাস জানানা, পঞ্চায়েতে কর্মী সল্পতার কথা ব্লক আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে বেশীরভাগ সময় পঞ্চায়েত কার্যালয় বন্ধ রাখতে হয়। এলাকাবাসীর দাবী এই পঞ্চায়েত কার্যালয়ে সঠিকভাবে পরিষেবা প্রদান করা হোক। এখন দেখার বিষয় এলাকার লোকজনদের সঠিকভাবে পরিষেবা প্রদানে ব্লক আধিকারিক কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*