বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুন || শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রতিনিয়ত রক্তের সংকট দেখা দেয়। সঠিকভাবে রক্তের যোগান না থাকার কারণে লোকজনদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। জেলা হাসপাতলে রক্তের যোগান মেটাতে শনিবার শান্তিরবাজার পুরাতন হাসপাতাল সংলগ্ন এলাকায় বিবেকানন্দ সামাজিক সংস্থার উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অপরদিকে আজকের দিনে পুরাতন হাসপাতাল সংলগ্ন এলাকায় নবনির্মিত শনি মন্দিরে ও শনি ঠাকুরের মূর্তির শুভ উদ্ভোধন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিবেকানন্দ সামাজিক সংস্থার উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১৫ থেকে ২০ জন রক্তদান করে বলে জানা যায়। বিবেকানন্দ সামাজিক সংস্থাকতৃক আয়োজিত এই রক্তদানে উপস্থিত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়।
