আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || জনগণের কাছে ভোট চেয়ে সরব প্রচারের শেষ দিনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার। এদিন তিনি ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে মিছিল সংগঠিত করেন।
