নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা জারি, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || ৬-আগরতলা ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র এলাকায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা, পশ্চিম ত্রিপুরার তরফে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নির্বাচনী এলাকায় গুলোতে চলছে মাইকিং। মানুষকে বিধি সম্পর্কে সচেতন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর সরব প্রচার। এরপর বিকেল ৫টা থেকেই নির্বাচনী এলাকায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ধারা জারি থাকবে আগামী ২৪শে জুন ভোর ৫টা পর্যন্ত। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। তিনি এও জানান, উপ-নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*