যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়াঃ বিপ্লব কুমার দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। মঙ্গলবার ৮’ম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্যে বিভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয় দিনটি।
এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যোগা দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়া। তিনি সমাজের সকল অংশের ও সকল বয়সের মানুষকে আহ্বান করেন যোগা করার জন্য।
এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি যোগায় অংশ নেন।
তাছাড়া এদিন আরেকটি অনুষ্ঠানে যোগায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*