সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ জুন || তেলিয়ামুড়ার স্বনামধন্য ক্লাব বুলেট ক্লাবের উদ্যোগে গৌরাংগটিলা হনুমান পুজা কমিটি এবং দক্ষিণ কৃষনপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এক বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় তেলিয়ামুড়ার বাইশ ঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উদ্ভোদন করেন বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, খোয়াই জেলার জেলা আধিকারিক ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া, দক্ষিণ কৃষনপুর পঞ্চায়েত প্রধান গোপাল দাস সহ অন্যান্যরা। এদিনে বাইশঘরিয়া নব নির্মিত সেতুর পার থেকে শুরু করে গ্রামের রাস্তার দুধারে বিভিন্ন ফল, ফুল এবং বহুমূল্যবান গাছ রোপন করা হয়।
ক্লাবের উদ্যোগে গ্রামের রাস্তার দুধারে বৃক্ষরোপন করায় গ্রাম বাসিদের মধ্যে বেশ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
