জলের নিচে তলিয়ে গেলো এক গৃহবধূ, এন ডি আর এফ টিমের সহযোগিতায় জল থেকে মৃতদেহ উদ্ধার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুন || কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পারায় জলের নিচে তলিয়ে গেলো এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পারায় জলাশয়ে এলাকার গৌরি মালা ত্রিপুরা (২৭) নামে এক গৃহবধূ জলের নিচে তলিয়ে যায়। এইকথা জানাজানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও ডিজেষ্টার ম্যানেজমেন্টের টিম। সকলে মিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলাশয়ে গৃহবধূকে খোঁজার প্রয়াস চালিয়ে যায়। পরে বহু খোজাখুজির পর অবশেষে এন ডি আর এফ টিমের উপস্থিতে জলাশয় থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*