আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গণনা। ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে রাজধানীর উমাকান্ত একাডেমিতে। জানা যায়, মোট ৭টি টেবিল করে রয়েছে প্রতি বিধানসভার গণনার জন্য। প্রতি টেবিলে ৩ জন করে প্রতিনিধি থাকবেন। তার মধ্যে ১ জন কাউন্টিং এসিস্ট্যান্ট, ১ জন কাউন্টিং সুপারভাইজার এবং ১ জন মাইক্রো অবজারভার।
জানা যায়, ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে কমলাপুর বিদ্যালয়ে এবং ৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে ধর্মনগরে।
গণনা কেন্দ্র সহ ৪টি বিধানসভা কেন্দ্র জুরে প্যারামেলিটারি ফোর্সের চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
