৩টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, একটিতে কংগ্রেস, বড়দোয়ালী কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা কেন্দ্রে এগিয়ে সুদীপ রায় বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রবিবার সকাল থেকে চলছে ভোট গণনা প্রক্রিয়া। প্রথম রাউন্ড গণনা শেষে ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে এগিয়ে শাসক দল বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিজেপি’র প্রাপ্ত ভোট ১৯০৫, কংগ্রেসের প্রাপ্ত ভোট ১২৩৭, ফরোয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট ৪২০ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১০৫।

🔴 #UPDATE_NOW || ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৯৮৪, বিজেপি’র প্রাপ্ত ভোট ১৫১৯, সিপিআই(এম)’র প্রাপ্ত ভোট ১০৯৪ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৯৫।
৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রে এগিয়ে শাসক দল বিজেপি। বিজেপি’র প্রাপ্ত ভোট ২৩০৮, তিপ্রা মথার প্রাপ্ত ভোট ১১০৫, সিপিআই(এম)’র প্রাপ্ত ভোট ১৪৭৯ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ০০।
৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে শাসক দল বিজেপি। বিজেপি’র প্রাপ্ত ভোট ৭৯১৪, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৭১৮, সিপিআই(এম)’র প্রাপ্ত ভোট ৫৮৯৭ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪২৮।

🔴 #UPDATE_NOW || ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ, ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা, ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল এবং ৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ।

🔴 #UPDATE_NOW || অন্তিম রাউন্ডের গণনা শেষে উপ-নির্বাচনে ৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা এবং ১টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থী।
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ।
৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল।
৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*