জাতীয় ডেস্ক, কোলকাতা, ০১ জুলাই || শুক্রবার কোলকাতার ত্রিপুরা ভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কমিউনিকেশন বিভাগের তরফ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বঙ্গ কংগ্রেসের মিডিয়া প্রধান সৌম্য আইচ রায়ের নেতৃত্বে, মিডিয়া বিভাগ ও সোশ্যাল মিডিয়া বিভাগের মুখপাত্র অভিষেক বানার্জী, অশোক ভট্টাচার্য, সুমন রায় চৌধুরী, চন্দন ঘোষ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমাবেশ প্রদেশ কংগ্রেসের প্রায় সকল মিডিয়া পানেলিস্ট সহ কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
কার্যক্রমের শেষে কোলকাতাস্থিত জয়েন্ট রেসিডেন্ট কমিশনারের হাতে এক স্বারক লিপি তুলে দেওয়া হয় এবং ত্রিপুরাতে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও কর্মীদের উপর আক্রমণের নিন্দা করা হয়।
