জোলাইবাড়ী কমিউনিটি হলে বিজেপি’র দক্ষিণ জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জুলাই || সংগঠনকে শক্তিশালী করার লক্ষে বিজেপি’র উদ্দ্যোগে প্রতিনিয়ত নানান কর্মসূচী করা হচ্ছে। এরইমধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার লক্ষে ও আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি’র উদ্দোগে জোলাইবাড়ী কমিউনিটি হলে দক্ষিন জেলা ভিত্তিক কার্যকারিনী বৈঠক অনুষ্ঠীত হয়। এই বৈঠকে দক্ষিণ জেলার বিজেপি”র নেতৃত্ব ও ৭টি মন্ডলের মন্ডল সভাপতি, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলাররা অংশগ্রহণ করে। এই বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি’র প্রদেশের সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিজেপি’র দক্ষিন জেলার সাধারন সম্পাদক দীপায়ন চৌঁধুরী, বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, বিজেপি’র দক্ষিন জেলার সদস্য তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতর ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপি’র দক্ষিন জেলার সদস্য মনীন্দ্র বিশ্বাস সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
এই কর্মসূচীকে সুষ্ঠ ভাবে সাফল্যমন্ডীত করে তুলছেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং। এই কর্মসূচীতে উপস্থিত বিজেপি’র কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*