“সময় “অন্তহীন অবিরাম আপন পথে হাঁটছে আর হাঁটছে,সঙ্গে আমিও। বিশ্বাসই হচ্ছে না ব্যপারটা, যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তার পেছনে দিন, মাস, বছরের হিসেবে নয় বছর অতিক্রান্ত। আসলে পেছন ফিরে তাকানোর ফুরসতই পাইনি। হাঁটতে শুরু করেছিলাম একা, যাত্রা পথে সহযাত্রী, শুভাকাঙ্খিরা সাহস যুগিয়েছে নির্ভয় চিত্তে এগিয়ে চলার।
জানো বন্ধু, আজকে আমি ভীষণ আনন্দিত সেই আনন্দের আসল কারিগর হচ্ছো তোমরা। ৯ বছর পেরিয়ে আজ (১০ই জুলাই, ২০২২) ১০ বছরে শুভ পদার্পণ করতে যাচ্ছি।
জন্মদিনে সব বন্ধুদের বলি পাশে ছিলে, পাশে থেকো, সবার কাছে একটা জিনিষই শুধু চাই, আশীর্বাদ।
……..ইতি
#নিউজ_আপডেট_অব_ত্রিপুরা
