বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই || শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত হয় জেলা ভিত্তিক গুরু পূর্নিমা ২০২২। বুধবার বিকেল ৫ ঘটিকায় শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর, দক্ষিন জেলা পরিষদ ও শান্তিরবাজার পৌর পরিষদের উদ্দ্যোগে জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠীত হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাশাসক প্রীতম সরকার, দক্ষিণ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা, শান্তিরবাজার মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তেরর আধিকারিক রক্ষীত দেবর্বমা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠনের মধ্যদিয়ে দক্ষিণ জেলার তিনটি মহকুমা থেকে ১৭ জন গুরুকে বাছাই করে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন গুরু পূর্নিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
