গোপাল সিং, খোয়াই, ১৩ জুলাই || আজ গুরু পূর্ণিমার পূণ্য লগ্নে তথ্য ও সংস্কৃতি দপ্তর খোয়াই জেলার উদ্যোগে খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয় গুরু সম্বর্ধনা অনুষ্ঠান। খোয়াই এর বিশিষ্ট সমাজ সেবক, সমাজ সংস্কারক, চিত্র ও শিল্প কলাক্ষেত্রের গুরুজন এবং কবি-সাহিত্যিকের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য তথা বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দাস সহ অন্যান্যরা।
