আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে ৭৫ দিনের অঙ্গ হিসেবে কোভিড ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে শুক্রবার থেকে ৭৫ দিনের ক্যাম্পেইন জনঅভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা আই জি এম হাসপাতালে কোভিড ভ্যাকসিন অমৃত মহোৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
রাজ্যে প্রায় ১ হাজার ৪০০টি কোভিড টিকাকরন সেন্টারে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া হবে বলে জানা যায়। রাজ্যে এখন পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণে এখনও পর্যন্ত ৫৫ লক্ষ ১৭ হাজার ২২ জন সুবিধাভোগিদের কোভিড টিকা দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমানে প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৮৮ জন নাগরিকদের কোভিড টিকার সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে বর্তমানে এক লক্ষ ১৫ হাজার ৩৯০টি কোভিড টিকার সুরক্ষা ডোজ মজুদ রয়েছে বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*