আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || সাংগঠনিক কাজে রাজ্যে এলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা পশ্চিম বঙ্গের মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার রাজ্যে এসে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তিনি এদিন রাজ্যে এসে বলেন, রাজ্যের বলিষ্ঠ নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। দেখা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও। তিনি বলেন, আগরতলা পুর নিগমের কাউন্সিলারদের সাথেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন তিনি। এদিন বিমানবন্দরে উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা টিংকু রায়, ভিকি প্রসাদ প্রমুখ।
