আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || রাজধানীর এম বি বি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এবং খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও দীর্ঘদিন বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যাতে জাতীয় স্তরে বিভিন্ন খেলাধুলায় সাফল্য পেতে পারে তার জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ এবং পরিকাঠামোর স্থাপনে রাজ্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন, তিনি আশাবাদী সকলের সহযোগিতায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সমস্ত খেলোয়াড়গণ জাতীয় স্তরে ভালো পারফরমেন্স করে রাজ্য ক্রিকেটকে মেলে ধরবে।
পাশাপাশি এদিন এম বি বি স্টেডিয়ামে ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
