আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || আসন্ন ২৩’র বিধানসভা নির্বাচকে সামনে রেখে দলকে আরো মজবুত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দলীয় কর্মী সমর্থকদের অক্সিজেন দিতে দলীয় ভিত মজবুত করতে চলছে কার্যকারিণী বৈঠক। রবিবার রাজধানীর এ ডি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক কার্যকারিণী বৈঠক। এদিনের এই কার্যকারিণী বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বৈঠকে আগামীদিনে প্রত্যেকটি বুথে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিতি ছিলেন আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় এবং যুব নেতা ভিকি প্রসাদ প্রমুখ।
