আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || ধারাবাহিক টেট পরীক্ষা নিতে হবে, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করতে হবে, শিক্ষক স্বল্পতা সমাধান করা, প্রতিটি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ নিয়োগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় বামপন্থী চারটি ছাত্র ও যুব সংগঠন। সোমবার দুপুরে বামপন্থী চারটি যুব সংগঠনের তরফে আগরতলা অফিস লেনস্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই’র রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা।
