স্বাস্থ্য দপ্তরের বর্তমান কাজকর্ম ও পরিষেবাগত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বর্তমান কাজকর্মের অগ্রগতি, চলতি কর্মসূচি, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও পরিষেবাগত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন স্বাস্থ্য পরিকাঠামোগত অত্যাধুনিকিকরণ ও উন্নত পরিষেবা রাজ্যের সর্বত্র বিকেন্দ্রীকরণের দ্বারা নাগরিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিতিকরণ আমাদের অন্যতম সংকল্প বলে ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন স্বাস্থ্য পরিষেবা সম্পৃক্ত, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ দ্বারা দ্রুততার সাথে তার নির্মূলিকরণে সংশ্লিষ্ট অধিকারিকদের আধিকারিকদের নির্দেশিত দেন মুখ্যমন্ত্রী। তৎসঙ্গে বিভিন্ন পরিকল্পনা স্থির করার পাশাপাশি সাম্প্রতিক কোভিড পরিস্থিতির উপর নিয়মিত পর্যবেক্ষণ এবং সময়োপযোগী দ্রুত ব্যবস্থা গ্রহনেও দপ্তরকে নির্দেশ দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*